
ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনে তিনি অবস্থান নিয়েছিলেন। কিন্তু সাত কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাসনাত আবদুল্লাহ। তাঁরা তাঁকে উদ্দেশ করে ভুয়া ভুয়াা স্লোগান দেন। এ সময় তাঁর পেছনে পেছনে কয়েকজন শিক্ষার্থীকে তেড়ে আসতে দেখা যায়। পরে হাসানত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফিরে আসেন।
রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় নিউমার্কেট ও নীলক্ষেত্র এলাকায় এই দৃশ্যের অবতারণা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ইটপাটকেল ছোড়াছুড়িও হয়। একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নিউমার্কেটের ৪ নম্বর গেটের দিকে নিয়ে যান।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে যান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সেখানে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চান। কিন্তু তাঁর কথা কেউ না শুনে চারদিক থেকে ঘিরে ধরেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে তাঁর সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রনেতা তাঁকে সরিয়ে নেন।
উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসনাতের দিকে তেড়ে আসেন। তখন তাঁর সঙ্গে থাকা চার-পাঁচজন তাঁকে ঘিরে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকার দিকে নিয়ে আসেন। তখনো তাঁদের পেছনে ভুয়া ভুয়া স্লোগানে লাঠি হাতে কয়েকজন ধেয়ে আসতে দেখা যায়।
দ্রুত হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে ফিরে যেতে বলতে শোনা যায় হাসনাত আবদুল্লাহকে। সে সময় তিনি তাঁদের উদ্দেশে বলেন, ছাত্রলীগ এখান থেকে সুবিধা নেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেডও ব্যবহার করছে পুলিশ।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
২ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৩ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৩ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে