
রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে (শিশির) তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
লাভলু মোল্লাহকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আইনজীবী রিমান্ড বাতিল করার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
আসামির আইনজীবী জি এম কাউসার উল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁর পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন লাভলু মোল্লাহ। সেদিন তাঁকে বাসা থেকে আটক করে শাহবাগ থানায় দেন ঢাবির শিক্ষার্থীরা। পরদিন ১৮ নভেম্বর সাড়ে পাঁচ মাস আগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল করার ঘটনায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৩১ মে শাহবাগ থানাধীন কাঁটাবন মোড় এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগান দেন। পাঁচ মিনিট পর পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় ৯ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে শাহবাগ থানার উপপরিদর্শক কামাল উদ্দিন মিয়া সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া এই অঞ্চলের মানুষের দাবি, তাঁদের জীবন ও জীবিকা রক্ষা করতে এসব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রতিনিধির হাতে দেওয়া হোক।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মেহেদী হাসান শুভ খান (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, সেখানে মারামারি হয়েছে, তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মাওলানা নুরুল আমিন (৫১)। তিনি পেশায় একজন ইমাম ও খতিব। নির্বাচনে জয়ের মধ্য দিয়ে মসজিদের মিম্বার থেকে এবার জাতীয় সংসদে যাচ্ছেন তিনি।
২ ঘণ্টা আগে