নরসিংদীর রায়পুরায় তিন শিশুকে অপহরণের পর বিক্রি করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। কৌশলে পালিয়ে যাওয়ার পর উদ্ধার এক শিশু ও তার স্বজনেরা এ দাবি করেছেন। তবে পুলিশ বলছে, ভুক্তভোগী ও অভিযুক্ত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে বিরোধ রয়েছে।
স্বজন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শিশু আবু তালহা (১০) উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের টেকপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। অপহৃত অন্য দুই শিশু রাব্বি ও আতিকুল। তারা লোচনপুর এলাকার বাসিন্দা। তারাও পালিয়ে এসেছে।
তালহার স্বজনদের দাবি, অপহরণকারী চক্রের হাত থেকে পালিয়ে যাওয়ার পর তালহাকে গতকাল শনিবার সকাল ১০টার দিকে নরসিংদীর মাধবদী থানার কান্দাইল এলাকার রশিদ চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যান এক ব্যক্তি। খবর পেয়ে তাঁরা গিয়ে তালহাকে উদ্ধার করেন। এর আগে গত শুক্রবার বিকেলে অপহরণকারীরা তাকে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের টেকপাড়া এলাকা থেকে একটি মাইক্রোবাসে তুলে নেয়। একই এলাকার এক কিশোর (১৫) ও তার এক সহযোগী শিশু তালহাকে অপহরণ করেছিল। তালহা উদ্ধারের পর থেকে তাঁরা পলাতক।
উদ্ধার হওয়ার পর তালহা বলছে, শুক্রবার বিকেলে দোকান থেকে রুটি কিনে দেয় একই এলাকার অভিযুক্ত কিশোর। পরে চোখ-মুখ বেঁধে অপহরণকারীরা তালহা ছাড়াও আরও দুই শিশুকে অপহরণ করে। এরপর তাঁরা ১২ হাজার টাকায় তাদের অন্য চক্রের সদস্যের হাতে তুলে দেন। পরে কৌশলে তারা পালিয়ে যায়।
তালহা জানায়, অপহরণকারীদের একজন বলছিল, ‘ওরে ধইরা লইয়া আয়, ওরে জবাই করে চোখমুখ খুলে ভিক্ষায় নামায় দে।’
তালহার বাবা দুলাল মিয়া জানান, শুক্রবার বিকেল থেকে তালহা নিখোঁজ। পরে সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। গতকাল সকালে এলাকার মাইকে ঘোষণা দেন। পরে ফেসবুকের মাধ্যমে তার একটি ছবি দেখে খোঁজ পান। পরে পুলিশকে জানান।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত ও ভুক্তভোগী ব্যক্তিদের পরিবারের মধ্যে ঝামেলার কথা শুনেছি। ঘটনার পরপরই ছায়া তদন্তে নেমেছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে