রাজধানীর যাত্রাবাড়ীর মদিনা টাওয়ারে মিলেনিয়াম নার্সিং কলেজের ষষ্ঠ তলা থেকে পল্লব হালদার (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার সুজারাম গ্রামে। তিনি ওই এলাকার সঞ্জিত হালদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, বুধবার দুপুরে যাত্রাবাড়ির ৫৩ মদিনা টাওয়ারে মিলিনিয়াম নার্সিং কলেজের ষষ্ঠ তলার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মায়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে যতটুকু জানতে পেরেছি রাত ১টার দিকে ওই শিক্ষার্থী সিঁড়ির রেলিংয়ে এসে গলায় ফাঁস দেয়। এ সময় সবাই ঘুমে থাকায় কাউকে দেখা যায়নি। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে