
রাজধানীর খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল খায়েরকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ জুন) মধ্যরাতে খিলক্ষেতের টানপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১১ জুন) বিকেলে ডিএমপির খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুর রহমান দেওয়ান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
আশিকুর রহমান জানান, খিলক্ষেতের টানপাড়া এলাকার নিজ বাসা থেকে গতকাল দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে খিলক্ষেত থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া আবুল খায়ের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুল আলী মোল্লার ছেলে। বর্তমানে তিনি খিলক্ষেতের টানপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি।
আশিকুর রহমান বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়েরের বিরুদ্ধে গত ১৯ এপ্রিল একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পরে তিনি কারাগারে রয়েছেন।
পরিদর্শক আশিকুর রহমান বলেন, এ ছাড়া তাঁর বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা, খিলক্ষেত থানায় আরও দুটি হত্যাচেষ্টা মামলা এবং গোপালগঞ্জের মুকসুদপুর থানায় একটি প্রতারণাসহ আরেকটি বাড়িতে চুরির অভিযোগে মামলা রয়েছে।
ওই সব মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে বলেও জানিয়েছেন পরিদর্শক আশিকুর রহমান।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে