কিশোরগঞ্জে একটি প্রাইভেট ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু এবং মরদেহ আরেক হাসপাতালের মাঠ থেকে উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে গতকাল সোমবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা সিভিল সার্জন।
এর আগে রোববার রাতে সদর উপজেলার যশোদল ইউনিয়নের ‘আল-হেরা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল’ নামের একটি হাসপাতালে মারা যান রুপালী আক্তার (২২) নামের ওই প্রসূতি।
এ বিষয়ে কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হেলাল উদ্দিন বলেন, ‘রুপালীর ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়েছে। ভিসেরা রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।’
জেলা সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ঘটনাটির প্রকৃত কারণ আপনাদের জানানো হবে।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘প্রসূতি রুপালীর মামা শ্বশুর মো. শরীফ মিয়া বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আমাদের জোর অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে আমরা তৎপর রয়েছি।’
উল্লেখ যে, গত রোববার দিবাগত রাতে সদর উপজেলার যশোদল ইউনিয়নের আল হেরা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে সিজারের সময় ভুল চিকিৎসায় রুপালী আক্তার (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠে। ওই ঘটনায় রুপালীর নবজাতক সন্তান ভাগ্যক্রমে বেঁচে যায়। অপারেশনের কয়েক ঘণ্টা পর স্বজনেরা জানতে পারেন, মৃত্যুর পর প্রসূতির মরদেহ ফেলে পালিয়ে যান ওই হাসপাতালের চিকিৎসক, কর্মচারী ও কর্তৃপক্ষ। খবর পেয়ে আরেক হাসপাতালের মাঠ থেকে ওই প্রসূতির মরদেহ উদ্ধার করে পুলিশ।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে