
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ প্রথম কার্যদিবসে গুলশান নগর ভবনে তাঁর কার্যালয়ে মহাখালীর কড়াইল বস্তিতে বসবাসকারী নিম্ন আয়ের ও হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সভায় বসেছেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তিনি ডিএনসিসির প্রশাসক হিসেবে যোগদানের পর এ সভা করেন।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এজাজকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সভায় ডিএনসিসির আওতাধীন বস্তিতে বসবাসকারী নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করেন। সভায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে অকুতোভয় ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের বৈষম্যহীন নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করতে হবে। আমি একটি ন্যায্য শহর/নগর কল্পনা করি। জুলাই অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বৈষম্য দূর করার স্পিরিট। ঢাকার বাসিন্দাদের মাঝে নাগরিক জীবনের বৈষম্য দূর করার কাজ হবে আমার অগ্রাধিকার।’
এর আগে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরে রায়েরবাজার বধ্যভূমির স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম সামসুল আলম প্রমুখ।

গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির কাভার্ডভ্যান চাপায় রাকিব হাসান ও বিথী আক্তার নামে এক দম্পতি মারা গেছেন। অলৌকিক ভাবে বেঁচে গেছে তাদের একবছর বয়সী শিশুকন্যা। গুরুতর আহত শিশুকন্যাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে স্ত্রী বিথী আক্তার ও হাসপাতালে নেওয়ার পর স্বামী...
১০ মিনিট আগে
রাজধানীর খিলগাঁওয়ে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সানজিদা আক্তার মারিয়া (১৮) লালমাটিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন...
১২ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী থেকে বগুড়ার সান্তাহার পোতা রেলগেট পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলপথের প্রায় ৭৭ কিলোমিটারজুড়ে শত শত কংক্রিট স্লিপার ভেঙে গেছে। অনেক স্থানে রেললাইন আটকে রাখার প্যান্ড্রল ক্লিপও নেই। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে আন্তনগর, মেইল ও মালবাহী ট্রেন। দুর্ঘটনা এড়াতে কয়েকটি ঝুঁকিপূর্ণ অংশে...
১৪ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাছপুর ইউনিয়নের চরকাশিম গ্রামে মাসুম বকাউল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। বর্তমানে তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
১৬ মিনিট আগে