
টাঙ্গাইলের গোপালপুরে পল্লী বিদ্যুতের ত্রুটিপূর্ণ সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আকাশ খান নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ধোপাকান্দি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ৫ নম্বর ফিডারে এ দুর্ঘটনা ঘটে। আজ বুধবার রাত নয়টার দিকে ময়নাতদন্ত ছাড়াই তাঁর গ্রামের বাড়িতে মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।
দুই সন্তানের জনক আকাশ সরিষাবাড়ী উপজলার ইজারাপাড়া গ্রামের মনজিল খানের ছেলে।
জানা যায়, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ গোপালপুর জোনাল অফিসের আওতাধীন নারায়ণপুর গ্রামে ঝড়ে বিদ্যুতের ৫ নম্বর ফিডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষ ঈদের রাতে দুজন চুক্তিভিত্তিক লাইনম্যানকে ত্রুটিপূর্ণ সংযোগ মেরামতের জন্য দায়িত্ব দেয়। দায়িত্বপ্রাপ্ত আকাশ খান কাজ শুরুর আগে মধুপুর সাবস্টেশনের বিদ্যুৎ-সংযোগ বন্ধ করার কাজে নিয়োজিত লাইনম্যান জাহাঙ্গীর আলমকে ওই ফিডারে বিদ্যুৎ-সংযোগ বন্ধ (শাটডাউন) করতে বলে খুঁটিতে ওঠেন। জাহাঙ্গীর ভুলক্রমে অন্য ফিডারের লাইন শাটডাউন করেন। ফলে আকাশ খান ৫ নম্বর ফিডারের খুঁটিতে উঠে বিদ্যুতের তার স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়েই অচেতন হয়ে যান। রাতেই স্থানীয়রা এসে মুমূর্ষু আকাশকে উদ্ধার করে মধুপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর জোনাল অফিসের ডিজিএম মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আকাশ কাজ করার সময় লাইন বন্ধ হয়েছে নিশ্চিত করে সহকর্মীকে গ্রাউন্ডিং করতে বলে খুঁটিতে ওঠেন। গ্রাউন্ডিংয়ের তার নিয়ে আকাশ খুঁটিতে উঠে মেইন তারের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল ফ্লাশিং হয়। এ সময় বডি বেল্ট না থাকায় আকাশ নিচে পড়ে বেহুঁশ হয়ে যায়। লাইন বন্ধ হলে ফ্লাশিং হওয়ার কথা নয়, এ জন্য শাটডাউনে ভুল হতে পারে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে