
ঢাকায় পানিবাহিত রোগ ডায়রিয়ার তীব্রতা কমাতে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সেবা কার্যক্রম এগিয়ে নিতে সহায়তার হাত বাড়িয়েছে চিকিৎসকদের আন্তর্জাতিক দাতব্য সংগঠন ডক্টর উইদাউট বর্ডারস বা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশকে (আইসিডিডিআরবি, বি) ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিয়েছে সংগঠনটি। চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে স্বাভাবিকের চেয়ে বেশি হারে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় এই সহযোগিতা প্রদান করা হয়।
চলতি মাসের ৩ থেকে ৮ তারিখের মধ্যে এমএসএফ ক্যাথেটার, রিহাইড্রেশান সল্ট এবং ক্ষত নিরাময়ের জন্য ১২ হাজার ৭০০ প্যাকেজ চিকিৎসাসামগ্রীসহ মোট ৫ হাজার লিটার সমমানের ওষুধ এবং স্যালাইন সলিউশন একত্রিত করে পাঠানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
কেবল সহায়তা পাঠিয়েই ক্ষান্ত নয় এমএসএফ। সঙ্গে জানিয়েছে, বাংলাদেশের ডায়রিয়া পরিস্থিতির পর্যবেক্ষণ চালিয়ে যাবে এবং প্রয়োজনে যেকোনো জরুরি অবস্থায় ঘনিষ্ঠভাবে আইসিডিডিআর,বিকে আরও সহায়তা দেবে।
এদিকে আইসিডিডিআরবি থেকে প্রাপ্ত তথ্যানুসারে, ঢাকায় ১৭ মার্চ থেকে প্রতিদিন গড়ে ১ হাজারেরও বেশি রোগী পানিবাহিত রোগ ডায়রিয়ার নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ক্রমবর্ধমান এই রোগীর সংখ্যা ঢাকার বিভিন্ন হাসপাতাল ও তার কার্যক্ষমতার ওপর বিরূপ প্রভাব ফেলছে।
সম্প্রতি আইসিডিডিআর,বি হাসপাতালের প্রধান ড. বাহারুল আলমের সঙ্গে এসব অনুদান সামগ্রী নিয়ে দেখা করেন এমএসএফের কামরাঙ্গীরচরের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মাদ আবু তাহের, মেডিকেল টিম লিডার জোবিন জোসেফ, অকুপেশনাল হেলথ অফিসার মাহমুদ ইমরান তালুকদার।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মজিবর রহমান সরওয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। দক্ষিণাঞ্চলে জ্ঞানের আলো ছড়ানোর বাতিঘর সরকারি ব্রজমোহন কলেজ থেকে ‘অনুরণন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
৫ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
৭ মিনিট আগে
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
১ ঘণ্টা আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
২ ঘণ্টা আগে