
রাজধানীর তুরাগ থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেত্রী মাহিয়া রহমানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে তুরাগের দিয়াবাড়ির শান্ত মারিয়াম ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে থেকে তাঁকে শিক্ষার্থীরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ওই নেত্রী হলেন ঢাকা মহানগর ছাত্রলীগের সহসম্পাদক। জানা গেছে, তাঁর বাবা বরিশালের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা।
এ বিষয়ে তুরাগ থানার ওসি রাহাত খান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা মহানগর উত্তরের সহসম্পাদক মাহিয়াকে দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলা রয়েছে।

নৌ পুলিশ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
২৭ মিনিট আগে
কুমিল্লার বিভিন্ন স্থানে র্যাবের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
২৯ মিনিট আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সরকারের কাছ থেকে বাজেট না পাওয়ায় ১ মার্চ থেকে শিক্ষার্থীরা আর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না।
২ ঘণ্টা আগে