রিং আইডির অন্যতম এজেন্ট রেদোয়ান রহমানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ সোমবার সকালে সিআইডির প্রধান কার্যালয় অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) কামরুল হাসান এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান। রেদেয়ানকে রোববার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ২০১৮ সাল থেকে রিং আইডিতে প্রাথমিক ইউজার হিসেবে কাজ শুরু করে সে। গত ৭ থেকে ৮ মাস আগে রিং আইডিতে এজেন্ট হিসেবে নিয়োগ পান। এই সময়ের মধ্যে তিনি প্রায় ছয়শ মানুষের কাছে আইডি বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
২০১৫ সালে রিং আইডি প্রাথমিকভাবে একটি সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে যাত্রা শুরু করে। পরে তারা এই প্ল্যাটফর্মে বিভিন্ন সার্ভিস যোগ করে জনগণের কাছে থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করে। এসব সার্ভিসের ভেতরে রয়েছে বৈদেশিক বিনিয়োগ, কমিউনিটি জবস, পণ্য ক্রয়-বিক্রয় ইত্যাদি। করোনাকালে তহবিল সংগ্রহের মাধ্যমেও জনগণের কাছে টাকা নিয়েছিল রিং আইডি।
সম্প্রতি রাজধানীর গুলশান থেকে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের তরুণী নুসরাত তাবাসসুম জ্যোতি। মাত্র ২৬ বছর বয়সে জাতীয় সংসদের সদস্য হন তিনি। নুসরাত সংসদ সদস্য হওয়ায় এলাকায় বইছে আনন্দ।
৮ মিনিট আগে
টাঙ্গাইলের গোপালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় মো. রেজাউল হান্নান নামের এক সহকারী শিক্ষককে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৪ মিনিট আগে
স্বজনদের অভিযোগ, হাসিনা মারা যাওয়ার পর হাসপাতালেই তাঁর শরীর থেকে স্বর্ণালংকার খুলে নিয়ে পালিয়ে যান স্বামী মো. রাতুলসহ সঙ্গে থাকা অন্যরা।
৩১ মিনিট আগে
তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে তেজগাঁও থানা–পুলিশ ৯ জনকে, শেরেবাংলা নগর থানা ১২ জন, হাতিরঝিল থানা ১৪ জন, আদাবর থানা ৫ জন, মোহাম্মদপুর থানা ২১ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা–পুলিশ ১২ জনকে...
৩২ মিনিট আগে