শরীয়তপুরে পদ্মাসেতু এলাকা থেকে আটক ভারতীয় নাগরিক রাজেশ পাণ্ডের (৪০) সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন খান এই রিমান্ড মঞ্জুর করেন। শরীয়তপুরের কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেন।
জাহাঙ্গীর আলম জানান, আটক ভারতীয় নাগরিক রাজেশ পাণ্ডে ভারতের বিহার রাজ্যের সাশারমা জেলার রাজনগর থানার বর্ণ গ্রামের নারায়ণ পাণ্ডের ছেলে। গত শনিবার (৯ এপ্রিল) সকালে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পদ্মাসেতু প্রকল্প এলাকায় টহল দিচ্ছিলেন। ওই সময় জাজিরা উপজেলার নাওডোবার গোলচত্বরের কালুবেপারী কান্দি গ্ৰামের ফুড এক্সপ্রেস রেস্টুরেন্ট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির সন্দেহজনক ঘোরাঘুরি করছিল। টহলরত সেনা সদস্যদের কাছে তাঁর আচরণ সন্দেহজনক মনে হয়। তখন সেনাসদস্যেরা তাঁকে আটক করেন। ওই দিনই দুপুরে তাঁকে জাজিরা থানায় হস্তান্তর করেন সেনাসদস্যেরা। পরে আদালতে হাজির করা হলে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ভারতীয় নাগরিক রাজেশ পাণ্ডে কী উদ্দেশ্যে পদ্মাসেতু এলাকায় ঘোরাফেরা করছিলেন, কীভাবে তিনি বাংলাদেশে পাসপোর্ট-ভিসা ছাড়া এলেন এবং তাঁর কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি-না—এসব বিষয় তদন্তের জন্য জাজিরা থানার তদন্ত কর্মকর্তা জসীম উদ্দীন আদালতের কাছে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, এর আগেও গত দুই বছরে পদ্মাসেতু প্রকল্প এলাকা থেকে ১১ ভারতীয় নাগরিককে আটক করেন সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে