
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদীভাঙনের অন্যতম বড় কারণ হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন। আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা সরকারের একার পক্ষে সম্ভব না। এ জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। আল্লাহর ওয়াস্তে কেউ নদীর ধার থেকে বালু তুলবেন না।
জাহিদ ফারুক বলেন, রাজবাড়ী এলাকায় বিশাল এলাকাজুড়ে বালুর পাহাড় গড়ে তোলা হয়েছে। এ সমস্ত বালু নদী থেকে উত্তোলন করা হচ্ছে। ফলে নদী ভেঙে যাচ্ছে। তবে বালু উত্তোলন বন্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে। একটি আইন প্রণয়ন করা হচ্ছে। কেউ রাতের বেলা বালু তুলতে পারবেন না। নতুন আইনে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে বালু তুলতে হবে।

কিশোরগঞ্জের করিমগঞ্জে আদালতের ডিক্রি (রায়) অনুযায়ী সম্পত্তির দখল বুঝিয়ে দিতে গিয়ে ভুল দাগে উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) ক্যাম্পাস এলাকায় বিভিন্ন প্রজাতির প্রায় ৮ হাজার গাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। কাগজে-কলমে গাছ থাকলেও বাস্তবে তা নেই। রামেবির একটি প্রভাবশালী চক্র গাছগুলো হজম করে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানতে পেরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও।
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজার সদর উপজেলায় একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দী অবস্থায় আব্দুল আজিজ (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিকুল ইসল
৭ ঘণ্টা আগে