কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদের (আনারস) উপস্থিতিতে কয়েকটি কেন্দ্রে জাল সিল মারার অভিযোগ তুলেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব (কাপ-পিরিচ)। আজ বুধবার সন্ধ্যা ৬টার আলতাফ হোসেন বিপ্লব আজকের পত্রিকাকে বলেন, ‘কেরানীগঞ্জে শুভাঢ্যায় যদি সিল-মারামারি না হতো, তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পেতাম।’
আলতাফ হোসেনের অভিযোগ—শুভাঢ্যার ১,২, ৩,৫, ৭ নম্বর কেন্দ্রে দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাল ভোট মারা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, কয়েকবার জানানোর পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কেরানীগঞ্জ মডেল থানায় পরিস্থিতি মোটামুটি ভালো থাকলেও, কেরানীগঞ্জ দক্ষিণ থানায় প্রশাসনের কোনো সহযোগিতা পাননি।
এ ছাড়া সকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন।
তবে ফল প্রকাশের পর কোনো প্রতিক্রিয়া জানাবেন না জানিয়ে তিনি আরও বলেন, ‘লিখিত অভিযোগ জানাব না। লিখিত অভিযোগ জানিয়ে এ দেশে কিছু হয় না। যা রেজাল্ট হোক আমি প্রতিক্রিয়া জানাব না।’
অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এসব মিথ্যা, বানোয়াট তথ্য। ওই প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে এসব অভিযোগ তুলেছেন।’
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কেরানীগঞ্জ উপজেলায় ২২৫টি কেন্দ্রে ভোটার রয়েছে ৬ লাখ ১১ হাজার ৩৭০ জন। শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে, কোথায় বিশৃঙ্খলার তথ্য পাইনি।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে