
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন ওই ছাত্রীর বাবা।
পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে ওই স্কুলছাত্রী পাশের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় আগে থেকে ওত পেতে ছিলেন উপজেলার ডুমরিয়া গ্রামের মিথুন ভাবুক (২৬) ও সত্য পান্ডে (২৪)। পরে মুখে ওড়না পেঁচিয়ে ওই ছাত্রীকে একটি মাছের ঘেরের পাড়ে নিয়ে দুজনে মিলে ধর্ষণ করেন। পরে ওই স্কুলছাত্রী বিষয়টি মা-বাবাকে জানায়।
এ নিয়ে জানতে চাইলে ওই স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমি এ ঘটনায় মামলা দায়ের করব। এ ঘটনার সঙ্গে জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়।’
এ নিয়ে জানতে মিথুন ভাবুক ও সত্য পান্ডের বাড়িতে যাওয়া হয়। কিন্তু তাঁদের পরিবারের কাউকে পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরিবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে