ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসক ও আয়ানের বাবা শামীম আহমেদ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) উপস্থিত হন।
আজ বুধবার দুপুরে বিএমডিসির শৃঙ্খলা কমিটি সরাসরি শামীম আহমেদ, ডা. তাসনুবা মেহজাবিন ও ডা. সাঈদ সাব্বিরের বক্তব্য শুনেন।
শুনানির পর আয়ানের বাবা শামীম আহমেদ সাংবাদিকদের বলেন, ঘটনার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলও মামলার কোনো অগ্রগতি নেই। ন্যায়বিচার পাওয়া নিয়েই সন্দেহ। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। হাসপাতালের পরিচালকসহ কাউকেই গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্ত দুই চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করতে বিএমডিসিতে আবেদন করেছিলাম। বিএমডিসি ঘটনার বিবরণ শুনতে ডেকেছে। আমরা বিবরণ দিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের দাবি এই দুই চিকিৎসকের সনদ বাতিলসহ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হোক। মামলা তুলে নিতে আসামিরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। পরিস্থিতি এমন পর্যায় দাঁড়িয়েছি যে ঠিকমতো বাসায় থাকতে পারছি না।
এ প্রসঙ্গে বিএমডিসি শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আয়ানের বাবা এবং ওই চিকিৎসকদের বক্তব্য শুনেছি। এখন আমাদের আরও কিছু কাগজপত্র প্রয়োজন। আর সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের মতামত জানা প্রয়োজন। মতামত, সংশ্লিষ্ট হাসপাতালের কাগজপত্র ও অভিযোগকারী এবং দুই চিকিৎসকের বক্তব্যসহ সব মিলিয়ে আমাদের সিদ্ধান্ত দেব।
জানা গেছে, গত ৭ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শিশু আয়ানের মৃত্যু হয়। এর আগে তাকে বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খতনা করানোর জন্য নেওয়া হয়েছিল। সেখানে অজ্ঞান করার পর তার আর জ্ঞান ফেরেনি।
এরপর সেখান থেকে তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আনা হয়। টানা সাতদিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৭ জানুয়ারি মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় বিভাগের একটি দল। এ সময় ছিনতাইয়ের সময় ওই পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগে
দক্ষিণ পীরেরবাগের ভাঙ্গাব্রিজসংলগ্ন সাজেদা মোটরসের সামনে একটি পাকা সড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল মিরপুর মডেল থানা-পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে এলে চালককে থামার সংকেত দেওয়া হয়।
২১ মিনিট আগে
সোমবার রাতে গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানের সামনে ১০ থেকে ১২ জনের একটি দল সজীবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
২ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগে