
সম্প্রতি আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনা এবং তাদের ধরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছে র্যাব। তবে পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে সব ধরনের তৎপরতা অব্যাহত আছে বলেও জানিয়েছেন র্যাবের প্রধান অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে র্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন সোহরাওয়ার্দী উদ্যান ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘দুজন জঙ্গি পালিয়ে গেছে, এটা আমরা অস্বীকার করব না। আমরা অবশ্যই আত্মসমালোচনায় বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে আমি অবশ্যই আমার দুর্বলতা থাকলে স্বীকার করব। এটা আমাদের ব্যর্থতা। যেহেতু এভাবে দুজন জঙ্গি চলে গেছে এবং তারা দীর্ঘদিন ধরে প্ল্যান করে অবশ্য গিয়েছে এবং আমরা এখনো তাদের ধরতে পারি নাই। তবে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি।’
আরেক প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক বলেন, ‘এখনো জঙ্গি তৎপরতা অব্যাহত আছে। আমরাও আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আমরা আগেও বলেছিলাম, আপনারা নিশ্চয় জানেন, পাহাড়ি এলাকায় যে একটা জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ চলছিল, বাই দিস টাইম, এটা আমরা ক্যাপচার করে ফেলেছি। সো, তেমন কিছু করার (জঙ্গি হামলা, নাশকতা) সুযোগ পাবে বলে আমরা মনে করি না।’
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ঘিরে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে র্যাব। সকালে সমাবেশস্থল ও সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন সংস্থাটির মহাপরিচালক। সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান এলাকার বিভিন্ন পয়েন্টে র্যাবের স্ট্রাইকিং ফোর্স থাকবে, পেট্রোল পার্টি থাকবে, ডগ স্কোয়াডের মাধ্যমে এলাকা সুইপিং (তল্লাশি) করা হবে। থাকবে র্যাবের সুইপিং টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে এবিএস টিমসহ কমান্ডো টিমও থাকবে নিরাপত্তা নিশ্চিতে।
এই সম্মেলন স্বাভাবিক, সুন্দর ও নিরাপদ রাখার জন্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব প্রস্তুত আছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্ড্রপা এলাকায় বাসের চাপায় নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা সবাই একই পরিবারের। বাকি তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
১২ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে মাদকাসক্ত স্বামীর নির্যাতনের অভিযোগে মেয়েকে তালাকের মাধ্যমে ছাড়িয়ে আনার পর বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন জুলেখা বেগম। ঘটনাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অভিযোগ অস্বীকার করেছেন সাবেক স্বামী সুমন শেখ।
১৩ মিনিট আগে
ঠাকুরগাঁও সদরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে উত্তম রায় (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার উত্তম রায় উপজেলার কদু বর্মনের ছেলে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
১৯ মিনিট আগে
বৃহস্পতিবার রিকশা চালাতে শহরে যান খোকন ইসলাম। রাতে তাঁর স্ত্রী ও সন্তান পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। এ সময়ে বৃদ্ধ প্রতিবন্ধী মা জবেদা বেওয়া বাড়িতে একা ছিলেন। হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হলে প্রতিবেশীরা তা দেখতে পেয়ে ছুটে আসেন। তাঁরা দ্রুত জবেদা বেওয়াকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে...
২২ মিনিট আগে