
আলোচিত টিকটকার হুর-ই জান্নাতের স্বামী আরেক টিকটকার তোহা হোসাইনকে সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার এক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মিরপুর থানায় দায়ের করা মামলায় বিকেলে তাঁকে আদালতে হাজির করে মিরপুর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. রাজিব হোসেন কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
গত রোববার গভীর রাতে তোহা হোসাইনকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।
এর আগে রোববার (১৩ এপ্রিল) মো. রিফাতুল হক শাওন, পারভেজ কবির, তৌহিদুল ইসলাম শীতলসহ মিরপুরের কয়েকজন সমাজ সচেতন নাগরিক টিকটকার তোহা হোসাইন (২২) ও হুর-ই জান্নাতের (১৯) নামে মিরপুর থানায় সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, তোহার ফেসবুক পেজ ও টিকটক আইডি হতে জুয়ার সাইট প্রমোশন করে অল্প টাকায় অধিক মুনাফার লোভ দেখিয়ে যুব সমাজকে জুয়া ও অনৈতিক আয়ে প্রলুব্ধ করা হচ্ছে। তাঁর প্রমোশনকৃত আইডির মাধ্যমে প্রলুব্ধ হয়ে যুব সমাজ ও বিভিন্ন বয়সী মানুষ প্রতারিত হয়ে অল্প টাকায় অধিক মুনাফার আশায় সর্বস্ব হারিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
টিকটকার হুর-ই জান্নাত ও তার স্বামী তোহা বেশ কিছুদিন ধরে টিকটকে আলোচিত নাম। তারা একত্রে বিভিন্ন ভিডিও টিকটকে আপলোড করে তা প্রচার করেন। সম্প্রতি তারা বিভিন্ন ধরনের জুয়ার প্রচার চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় ধারালো অস্ত্রের আঘাতে কামরুন আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে তাঁর স্বামী ও ১৬ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে...
৩০ মিনিট আগে
মানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে ফাঁসানোর জন্য বাড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখা দুটি পাইপগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. দিনা (দিদার) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি স্বাধীন (৪০) পলাতক...
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ ও হামজনিত কারণে মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ হাম ও রুবেলা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
নড়াইল সদর উপজেলার বাঁশভিটা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় আল আমিন (২৩) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় প্রাইভেট কারের দুই যাত্রী আহত হয়েছেন। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২ ঘণ্টা আগে