
জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাব.) এবং বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) কোর্সের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ল্যাবটি উদ্বোধন করেন আইপিএইচের পরিচালক ডা. মোমিনুর রহমান।
আইপিএইচ জানিয়েছে, বর্তমানে এই ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাব.) এবং বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) কোর্স দুটি চলছে। একাডেমিক উইংয়ের তত্ত্বাবধানে যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য একটি আধুনিক কম্পিউটার ল্যাবের প্রয়োজন ছিল। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে কর্তৃপক্ষ এই ল্যাব স্থাপন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে আইপিএইচের পরিচালক ডা. মো. মোমিনুর রহমান বলেন, জনস্বাস্থ্য ইনস্টিটিউট আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রদানের উদ্দেশ্যে এই কম্পিউটার ল্যাবটি প্রতিষ্ঠা করেছে। তিনি শিক্ষার্থীদের এই ল্যাব ব্যবহার করে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির পাশাপাশি কর্মজীবনে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
ডা. মো. মোমিনুর রহমান অনুষ্ঠান শেষে ফিতা কেটে কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়ে আগামী ১৫ জুলাই নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
৪ মিনিট আগে
নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ হারাল স্কুলছাত্র হুসাইন। ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রাম দক্ষিণপাড়ার বিলে।
১০ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৩ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক সপ্তাহের বেশি সময় ধরে তীব্র লোডশেডিংয়ে এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। চাহিদা ২১ মেগাওয়াটের বিপরীতে ১০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
২৪ মিনিট আগে