
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের নয়াবাড়ী এলাকায় নিহতের স্বজন ও এলাকাবাসী এর আয়োজন করেন। এতে মহাসড়কে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের শান্ত করলে দুই ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়কের অবরোধ তুলে নেন।
বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনের অবহেলার কারণে ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। এ সময় তাঁরা পুলিশের সামনে বিক্ষোভ করেন। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ও খুনিদের ফাঁসি চাই বলে স্লোগানও দেন বিক্ষুব্ধরা।
গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার কাঁচপুর পাঁচপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। নিহতেরা ওই এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে মো. শফিকুল ইসলাম রনি (৩৫)। এ ঘটনায় মেজো ছেলে রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচাতো ভাই মোস্তফা ও তাঁর পরিবার সদস্যরা পলাতক।
মানববন্ধনে নিহত আসলাম সানির স্ত্রী সোনিয়া আক্তার বলেন, ‘আমার মতো কেউ যেন বিধবা না হয়। তাই অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক, খুনিদের ফাঁসি চাই।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে