দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলের পলিটব্যুরোর সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থার পর্যালোচনা শেষে গৃহীত রাজনৈতিক প্রস্তাবের আলোকে এ আহ্বান জানিয়েছে দলটি।
আজ শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
সভায় দলের সভাপতি রাশেদ খান মেননের নামে হত্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছে দলটি। গত শুক্রবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে পলিটব্যুরোর সভায় গৃহীত প্রস্তাবের বরাতে বলা হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে সকল রাজনৈতিক পক্ষকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের জানমালের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ দৈনন্দিন বাজার মূল্য নিয়ন্ত্রণ সাপেক্ষে জনগণকে স্বস্তি দেওয়ার কাজটি প্রধান বিবেচনায় নিয়ে সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার সংস্কারের যে কর্মসূচি ঘোষণা করেছেন তা যদি দীর্ঘ সময় নেয় এবং নতুন কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি হয়, তাহলে সরকারের চাওয়া-পাওয়ার সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষার ফারাক সৃষ্টি হবে যা ইতিবাচক ফলাফল বয়ে আনবে না।

রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
১১ মিনিট আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
১৪ মিনিট আগে
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আজকের পত্রিকাকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ১০টি ইউ
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, চকবাজারের সড়কগুলো দখলমুক্ত থাকলে ফায়ার সার্ভিসের গাড়ি আরও দ্রুত ঘটনাস্থলে
১ ঘণ্টা আগে