রাজধানীর হাতিরঝিলের পানিতে ভাসমান অবস্থায় রাহানুমা সারাহ (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। তিনি বেসরকারি টেলিভিশন গাজী টিভির (জিটিভি) নিউজরুম এডিটর ছিলেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ওই নারীকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাহানুমার বাসা রাজধানীর কল্যাণপুরে। তাঁর বাবার নাম বখতিয়ার শিকদার।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর বলেন, ‘রাত পৌনে ১টার দিকে হাতিরঝিল প্রথম ব্রিজের নিচে লেকের পানিতে ওই নারী ভাসমান অবস্থায় ছিলেন। পাশেই তাঁর ব্যাগ ভাসছিল। পানি থেকে তুলে তাঁকে দ্রুত প্রথমে ফরাজী হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কোনো চিকিৎসা দেননি তারা। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
সাগর আরও বলেন, ‘ওই নারী কীভাবে লেকের পানিতে পড়েছেন তা জানতে পারি নাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
৭ মিনিট আগে
বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘণ্টার অভিযান চালিয়ে ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে সাপ দুটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে
১১ মিনিট আগে
সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর স্থায়ীভাবে নিয়ন্ত্রণ নিতে সেখানে অবকাঠামোগত উন্নয়নে সড়ক নির্মাণকাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড। উচ্চপর্যায়ের নির্দেশনায় গত বৃহস্পতিবার থেকে এই সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে।
২৪ মিনিট আগে
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেছেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সাহস থাকলে তাঁকে দেশে এসে আইনের মাধ্যমে নিজের অবস্থান প্রমাণ করতে হবে।
৩৬ মিনিট আগে