ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে ঘরমুখী যাত্রীরা। তবে বেশি ভোগান্তিতে পড়ছে শিশু ও বৃদ্ধরা। অনেক কর্মজীবী মানুষকে পায়ে হেঁটে নিকটবর্তী গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।
আজ বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়া পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া মোগরাপাড়া থেকে মেঘনাঘাট পর্যন্ত গাড়িগুলো ধীরে ধীরে চলতে দেখা গেছে।
বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ এড়াতে আজই মানুষ গ্রামের দিকে ছুটছে। এ জন্য আজ দুপুর থেকেই যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে পরিবহনমালিকদের বিরুদ্ধে।
এদিকে তীব্র গরমে দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় ঘরমুখী যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। এই যানজটের প্রভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে যাত্রীদের অনেক সময় লেগে যাচ্ছে।
কথা হয় শাহ আলম নামে এক যাত্রীর সঙ্গে। তিনি জানান, তাঁর অফিস আগামীকাল ছুটি দেবে। কিন্তু আগামীকাল থেকে যাত্রীর চাপ বেশি হতে পারে, সে জন্য দুর্ভোগ এড়াতে পরিবারকে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন তিনি। এসে দেখেন মহাসড়কে তীব্র যানজট। আবার গাড়িও ঠিকমতো পাচ্ছেন না। তাই পরিবারকে আজ গ্রামে পাঠাবেন কি না, তা বুঝতে পারছেন না তিনি।
মোর্শেদা খাতুন নামে আরেক যাত্রী বলেন, ‘চট্টগ্রামের উদ্দেশে দুপুর ১২টায় কাঁচপুর থেকে গাড়িতে উঠেছি। ৩০ মিনিটে মাত্র মদনপুরে এসেছি। যেখানে কাঁচপুর থেকে মদনপুরে যেতে সর্বোচ্চ ১০-১৫ মিনিট লাগে। এখনো মদনপুর সিগন্যালে বসে আছি। জানি না কখন চট্টগ্রামে পৌঁছাবে।’
আলী আহমেদ নামে এক ব্যবসায়ী জানান, জরুরি কাজে মোগরাপাড়ার উদ্দেশে বের হয়েছিলাম। শিমরাইল মোড় থেকে মোগরাপাড়ায় আসতে দেড় ঘণ্টা সময় লেগে গেছে, যে সময়ে এত দিন মোঘরাপাড়ায় গিয়ে আবারও শিমরাইল মোড়ে চলে আসতে পারতাম।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, ‘যাত্রীর চাপ বেশি থাকায় এই যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে