
এবি ব্যাংকের ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির ১৫ জন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে তাঁদের গ্রেপ্তার করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এই নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন। এ ছাড়া এই মামলার দুই আসামি শহীদুল ইসলাম ও আব্দুর রহিমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘একটি অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়, এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। ওই ঘটনায় গত ৯ জুন মামলা করা হয়। ওই মামলায় ১৭ জনের মধ্যে আসামি শহীদুল ইসলাম ও আব্দুর রহিম আগাম জামিনের আবেদন করেন। তবে আদালত আগাম জামিন না দিয়ে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। পরে তাঁরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠান।
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া ১৫ আসামি হলেন—মো. এরশাদ আলী, এ বি এম আব্দুস সাত্তার, আনিসুর রহমান, মো. রুহুল আমিন, ওয়াসিকা আফরোজী, মুফতি মুস্তাফিজুর রহমান, সালমা আক্তার, মোহাম্মদ এমারত হোসেন ফকির, মো. তৌহিদুল ইসলাম, শামীম এ মোরশেদ, খন্দকার রাশেদ আনোয়ার, সিরাজুল ইসলাম, মাহফুজ উল ইসলাম, মশিউর রহমান চৌধুরী ও শামীম আহমেদ চৌধুরী।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে