দেশের নতুন বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা চিফ কমার্শিয়াল অফিসার পদে সোহেল মাজিদকে নিয়োগ দিয়েছে। আজ রোববার (০৩ মার্চ) থেকে তিনি এ পদে নিযুক্ত হবেন। এয়ার এ্যাস্ট্রায় যোগদানের পূর্বে সোহেল মাজিদ শেয়ার ট্রিপের চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এয়ারলাইন ও ট্রাভেল ইন্ডাস্ট্রিতে সোহেল মাজিদ ২৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি ইউএস বাংলা এয়ারলাইনস, নভোএয়ার, রিজেন্ট এয়ারওয়েজ, বেস্ট এয়ার, সিঙ্গাপুর এয়ারলাইনস, সিল্কএয়ার এবং চায়না সাউদার্নের মতো স্বনামধন্য এয়ারলাইনে শীর্ষ পদে কাজ করেছেন। তিনি এয়ার এ্যাস্ট্রায় এখন নতুন পদে তাঁর এই অভিজ্ঞতা ও দূরদৃষ্টি কাজে লাগাবেন।
এ ব্যাপারে সোহেল মাজিদ বলেন, ‘আমি নতুন চ্যালেঞ্জ নিয়ে এয়ার এ্যাস্ট্রার চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। আমি প্রযুক্তির ব্যবহার এবং ট্রাভেল অ্যান্ড টুরিজম ইন্ডাস্ট্রির বিকাশের লক্ষ্যে পরিবর্তনে বিশ্বাসী। আমি এয়ার এ্যাস্ট্রার ব্যতিক্রমী ও উদ্যম দলের সঙ্গে কাজ করার এবং কোম্পানির অব্যাহত সাফল্যের জন্য উন্মুখ।’
এয়ার এ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, ‘চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে এয়ার এ্যাস্ট্রায় সোহেল মজিদকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং সফলতা তাঁকে আমাদের দলের জন্য একটি অমূল্য সম্পদ করে তুলেছে। আমরা নিশ্চিত যে তাঁর নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি আগামী বছরগুলোতে এয়ার এ্যাস্ট্রার সাফল্যের জন্য সহায়ক হবে।’
উল্লেখ্য, নতুন বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রার বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। বর্তমানে এয়ার এ্যাস্ট্রা ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে প্রতিদিন ২৮টি ফ্লাইট পরিচালনা করছে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১৩ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৫ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৯ মিনিট আগে