রাজধানীর বকশিবাজারে বাসের কাচ ভেঙে পুলিশের এসবি সদস্যের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী একটি বাস বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে পেছনের সিটে বসা ওই এসবি সদস্য কাচ ভেঙে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। আজ শুক্রবার বিকেল ৫টায় বকশিবাজার ফজলে রাব্বি হলের সামনের সড়কে ঘটনাটি ঘটে।
নিহতের নাম তোফাজ্জল হোসেন (৩০)। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সিভিল স্টাফ (রিপোর্টার) ছিলেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বকশিবাজার বাসের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় অন্য যাত্রীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে বাস যাত্রী মুশফিকুর রহমান বলেন, ঠিকানা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের যাত্রী ছিলেন ওই ব্যক্তি। বাসের পেছনে সিটে বসা ছিলেন তিনি। বাসটি সাইনবোর্ডের দিকে যাচ্ছিল। বকশিবাজার ফজলে রাব্বি হলের সামনের রাস্তায় থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের পেছন দিকে ধাক্কা লাগে। এতে বাসের পেছনে থাকা গ্লাস ভেঙে ওই ব্যক্তির ওপরে পড়ে এবং তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালে তোফাজ্জল হোসেনের বন্ধু ইমরুল হাসান বলেন, তাঁদের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কোনাভাওয়াল গ্রামে। বর্তমানে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে মুগদার মান্ডায় ভাড়া থাকতেন এবং স্পেশাল ব্রাঞ্চের সিভিল স্টাফ (রিপোর্টার) ছিলেন।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৩ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৩ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৩ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৪ ঘণ্টা আগে