কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ সাতজনের বিরুদ্ধে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার বিচার শুরু হয়েছে। আজ রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরুর নির্দেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।
পরে বিচারক আস-সামছ জগলুল হোসেন আগামী ৭ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। মামলার বাদীকে ওই দিন ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
এই মামলার আসামি আল জাজিরায় প্রচারিত একটি প্রতিবেদনের অন্যতম প্রধান চরিত্র সামিউল ওরফে জুলকারনাইন সায়ের খান, নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল, আশিক ইমরান ও স্বপন ওয়াহিদ পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আগে। ই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল কার্টুনিস্ট কিশোর জামিনে থেকে ট্রাইব্যুনালে হাজির হননি। এ কারণে তার জামিন বাতিল করা হয়। ট্রাইব্যুনাল কিশোরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার অপর দুই আসামি রাষ্ট্রচিন্তার ঢাকার সমন্বয়ক দিদারুল ভূঁইয়া ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের সময় তারা নিজেদের নির্দোষ দাবি করেন।
এর আগে গত বছর ১৩ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আফছার আহমেদ কিশোরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অন্যতম আসামি লেখক মুশতাক আহম্মেদ মারা যাওয়ায় অভিযোগপত্র থেকে তার নাম বাদ দেওয়া হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সাহেদ আলম, ব্লগার আসিফ মহিউদ্দিন ও ফিলিপ শুমাখার নামে এক ব্যক্তিকে (এই নামে ফেসবুক আইডি ছিল, কিন্তু ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি) মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। পরে ট্রাইব্যুনাল তাদের অব্যাহতি দেন।
গত বছরের ৫মে র্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক রমনা থানায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ‘আই অ্যাম বাংলাদেশি’ নামে ফেসবুক পেজে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ন করতে বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অপপ্রচার বা গুজবসহ বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন। যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটায়।

রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে কে এম মাহমুদুল হাসান (৪২) নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপপরিদর্শক (এসআই) হিসেবে ভাষানটেক থানায় কর্মরত ছিলেন।
৫ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজভিউল আহসান মুন্সীকে শোকজ করা হয়েছে। তাঁকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ঘটনায় প্রতিবাদলিপি প্রকাশ করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি।
৬ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী রিদু মিয়া গতকাল রোববার রাতে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রিদু মিয়া উপজেলার পলাশী ইউনিয়নের পূর্ব তালুক পলাশী গ্রামের মৃত মেছের আলীর ছেলে। অভিযোগে পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের
৩১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন
৩৬ মিনিট আগে