চলতি বছর ডেঙ্গু শনাক্ত ও ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ও ভর্তি হয়েছেন ৩২১ জন। আগের দিন শনাক্ত ছিল ৩১৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩২১ জন। এদের মধ্যে ঢাকায় ২৪৬ জন ও বাইরে ৭৫ জন। আগেরদিন শনাক্ত হয়েছিল ৩১৯ জন। এদের মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৪৪ জন এবং বাইরে ছিল ৭৫ জন। সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১ হাজার ২৭১ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৮০ জন। গত ১৩ দিনে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল রোববার ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৪ হাজার ২২১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৯৬ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, মুগদা জেনারেল হাসপাতালে ১২ জন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনজনসহ মোট ১০৪ জন। এরা সবাই সরকারি এবং সায়ত্ত্ব শাসিত হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। অবশিষ্ট রোগীরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছয়টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করে। কিন্তু তাদের মধ্যে চারটিই অকার্যকর। এদিকে সিটি করপোরেশন নিয়মিত মশক নিধন কার্যক্রম চালালেও মশার আক্রমণ কিংবা ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুতেই কমছে না।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে