দক্ষিণ এশিয়ার মধ্যে ঢাকা ওয়াসা সেরা পানি সরবরাহকারীর স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাকসিম এ খান।
তাকসিম বলেছেন, ‘ঢাকা ওয়াসা পানি সরবরাহ ব্যবস্থাপনায় বেশ উন্নতি করেছে, যা সংস্থাকে দক্ষিণ এশিয়ার মধ্যে “বেস্ট ওয়াটার ইউটিলিটি” হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে। আজকের এই অ্যাওয়ার্ড প্রাপ্তি সেই উন্নতির অন্যতম মাইলফলক।’
আজ রোববার রাজধানীর ঢাকা ওয়াসা ভবনের ৪র্থ তলার বুড়িগঙ্গা হলে ‘ইউএস স্টেট ডিপার্টমেন্ট অ্যাওয়ার্ড ফর করপোরেট এক্সেলেন্স হ্যান্ডওভার’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ঢাকা ওয়াসা ও ড্রিংক ওয়েল।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা ওয়াসা–ড্রিংক ওয়েলের মাধ্যমে নিম্ন আয়ের জনগোষ্ঠীসহ সবার জন্য এটিএম বুথের মাধ্যমে স্বল্প মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করছে। এটা প্রশংসনীয় উদ্যোগ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহীম, ড্রিংক ওয়েলের সিইও মিনহাজ চৌধুরী, ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহিদউদ্দিন, এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী ও ঢাকা ওয়াসার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নিশাত মজুমদার প্রমুখ।

রংপুরের কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রধান আসামি মোজাহার আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহর ছেলে।
১ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা কাল্টু ও লিটন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছে ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাংশ। ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে ভাঙন শুরুর আগে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়...
২ ঘণ্টা আগে
গত রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৫২ মিনিটের দিকে অলি নূর মাহমুদ মোটরসাইকেলযোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র ও সাবেক বাণিজ্য মেলার মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা হঠাৎ সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান।
২ ঘণ্টা আগে