অভিনয় দিয়ে নয়, ক্যারিয়ারের শুরু থেকেই এর বাইরের নানা বিষয় দিয়েই আলোচনায় ছিলেন পরীমণি।
প্রেম, বিয়ে, ছাড়াছাড়ি, দামি গাড়ি কেনা, ক্লাবে উচ্ছৃঙ্খল আচরণ, মাতলামি—এসব বিষয় নিয়ে বহুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে মুখরোচক আলোচনায় রয়েছেন পরীমণি। সবশেষ ঢাকা বোট ক্লাবে গভীর রাতে তাঁকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ নিয়ে তোলপাড় হয় দেশজুড়ে। সে ঘটনায় গ্রেপ্তার করা হয় সেই ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবসায়ী নেতা নাসির উদ্দিন মাহমুদসহ কয়েকজনকে।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ নামের একটি চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিনয়জীবন শুরু হয় পরীমণির। কিন্তু প্রথম ছবি মুক্তির আগেই আরও ২৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবরে আলোচিত হন তিনি। ‘রানা প্লাজা’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন, যদিও তা এখনো মুক্তি পায়নি।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ দুনিয়ার পা রাখা পরী, নাচের অনুষ্ঠান ও কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। এ পর্যন্ত ‘স্বপ্নজাল’ ও ‘বিশ্বসুন্দরী’—এমন দু-একটি হাতেগোনা ব্যবসাসফল সিনেমা ছাড়াও দর্শকনন্দিত কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। গত ছয় বছর তাঁর অভিনীত বেশির ভাগ সিনেমাই আলোর মুখ দেখেনি।
বিনোদন বিষয়ক এক সাংবাদিকের সঙ্গে ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্ক ছিল পরীর। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঘোষণা দিয়ে বাগদান করে জানান, পরের বছর একই দিনে বিয়ে করবেন তাঁরা। কিন্তু জুন মাসেই তা ভেস্তে যায়। পরের বছর ৯ মার্চ পরিচালক কামরুজ্জামান রনিকে ৩ টাকা দেনমোহরে বিয়ে করেন। পাঁচ মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়।
এসব নানা ঘটনা নিয়ে বারবারই আলোচনায় এসেছেন পরীমণি। তবে এসব কিছুকে ছাড়িয়ে যায় যখন গত ১৪ জুন সাভার মডেল থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেন পরী। ওই দিন বেলা ১১টার দিকে এ মামলা করেন তিনি, যেখানে প্রধান আসামি করা হয় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে।
পরীমণি গত ১৩ জুন দিবাগত রাতে প্রথমে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন। অভিযোগে গত ৯ জুন (বুধবার) দিবাগত রাতে তাঁর সঙ্গে এ অন্যায় সংঘটিত হয় বলে জানান তিনি। পরে নিজ বাসায় সাংবাদিকদের ডেকে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
এবার রাজধানীর বনানীতে পরীমণির বাসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চালানো অভিযান নিয়ে আবারও আলোচনায় এলেন পরীমণি। আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করেছে। তাঁর বাসা থেকে উদ্ধার করেছে বিপুল পরিমাণে বিদেশি মদসহ মাদকদ্রব্য।

আজ বুধবার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। বিধিবহির্ভূতভাবে প্লট গ্রহণের অভিযোগে গত বছর ওই মামলা করে দুদক।
৪ মিনিট আগে
রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৩০৫টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল উপজেলার নাওদাড়া মুক্তারপুর গ্রামে এই অভিযান চালায়।
৭ মিনিট আগে
মঙ্গলবার (১০ মার্চ) ইফতারের পর ৮টার দিকে রুবেল ঘর থেকে বের হয়ে যায় তারাবি নামাজ পড়তে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত ১০টার দিকে স্বজনেরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও সন্ধান না পেয়ে একপর্যায়ে....
৪২ মিনিট আগে
আসামি শিবলু রায়ের সময় আসামি অনুপস্থিত ছিলেন। তাঁকে পলাতক দেখিয়ে রায় ঘোষণা করা হয়। আদালত সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাঁর বিরুদ্ধে। আদেশে উল্লেখ করা হয়েছে, আসামি গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে।
১ ঘণ্টা আগে