রাজধানীর বনানী ও হাজারীবাগ এলাকায় গাড়ি চাপায় দুজন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা দুটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন-উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের বাসিন্দা বিএম কৃষ্ণ (৪০) ও হাজারীবাগ এলাকার সিএনজি অটোরিকশা চালক মো. আবু হোসেন (৬০)।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বনানীর কাকলি ব্রিজের নিচ থেকে গাড়ির ধাক্কায় ভোররাতে গুরুতর আহত অবস্থায় বিএম কৃষ্ণ নামের এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে ভাসমান কয়েকজন কিশোর। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর কাছে থাকা কাগজপত্র দেখে পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে রাজধানীর হাজারীবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় মো. আবু হোসেন (৬০) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত আবু হোসেনের ছেলে স্বপন জানান, রাত আড়াইটার দিকে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত হন আবু হোসেন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে মারা যান তিনি।
এ বিষয়ে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মিয়া জানান, ট্রাকের ধাক্কায় আবু হোসেন গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে