
নারায়ণগঞ্জ রূপগঞ্জের কায়েতপাড়া ৯ নম্বর ইউনিয়নের সদস্য বজলু রহমান ওরফে বজলু মেম্বার (৫২) এলাকার শীর্ষ ৫-৬টি মাদক কারবারির প্রধান সমন্বয়ক ও গডফাদার ছিলেন। বস্তি এলাকার মাদকের প্রায় ২০০ স্পট থেকে কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে বজলু এই ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব
আজ শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) নোমান আহমদ।
গতকাল শুক্রবার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র (চনপাড়া বস্তি) এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে মাদক, অস্ত্র ও জাল টাকা উদ্ধার করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। র্যাব বলছে, বজলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, ২২০ গ্রাম হেরোইন, মোবাইল, ২৫ হাজার ভারতীয় জাল রুপি, মাদক বিক্রির টাকাসহ নগদ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রটি প্রকৃতপক্ষে চনপাড়া বস্তি নামে অধিক পরিচিত। এই এলাকায় লক্ষাধিক মানুষের বসবাস। অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষ বসবাস করে, যাদের অধিকাংশই দিনমজুর। বিশাল ও অত্যন্ত ঘিঞ্জি ঘনবসতিপূর্ণ এই চনপাড়া বস্তি নয়টি এলাকায় বিভক্ত।
বজলুর রহমান ওরফে বজলু মেম্বার একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া বস্তি এলাকার মাদক ব্যবসার অন্যতম মূল হোতা ও নিয়ন্ত্রক। নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাঁর বেশ কয়েকজন সহযোগী হিসেবে কাজ করে। গ্রেপ্তার বজলুর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন অপরাধে এখন পর্যন্ত ২৩টি মামলার তথ্য পাওয়া গেছে। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক ভিত্তিতে টাকা তুলতেন তিনি।
বজলুর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নোমান আহমদ জানান, বজলু কায়েতপাড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার। তিনি স্থানীয়দের কাছে বজলু ভাই নামে পরিচিত। বিভিন্ন সোর্স তাঁর ছত্রচ্ছায়ায় থেকে হত্যা, মাদক বেচাকেনা, চাঁদাবাজি, ভয়ভীতি, কিশোর গ্যাং, ধর্ষণ, যৌন হয়রানি এবং পতিতালয় পরিচালনা করে। কেউ চাঁদা না দিলে তার ওপর নেমে আসত নির্যাতনের ভয়াবহতা। এসব আধিপত্য বিস্তার নিয়ে গত এক-দেড় বছরে নিহত হয়েছেন ছয়জন। গত ২৭ সেপ্টেম্বর অপরাধীদের গ্রেপ্তারে র্যাব সদস্যরা চনপাড়া এলাকায় অভিযান চালাতে গেলে বজলুর নির্দেশে তাঁর সহযোগীরা আক্রমণ চালায়।
বজলু বর্ণিত অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর তদন্তে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আজ সোমবার আদালত মামলার তিন সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।
১৭ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুর উপজেলার একমাত্র ফিলিং স্টেশনটিতে তেল সরবরাহকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, তবে তারা চলে গেলে সক্রিয় হয়ে ওঠে একটি অসাধু চক্র।
১ ঘণ্টা আগে
পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় লাইনম্যানের মৃত্যুর ঘটনায় টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন। আজ সোমবার পঞ্চগড় মিলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। প্রায় চার ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে আসেন বিক্ষোভকারীরা।
১ ঘণ্টা আগে
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় তদন্তে আন্তরিকতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তারা এ মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে