
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার।
শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর শেওড়াপাড়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মের শিশুদের ভবিষ্যতের কর্ণধার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, পিএইচডি (অব.) প্রমুখ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ বলেন, বিশাল হৃদয়ের মানুষ ছিলেন বঙ্গবন্ধু। তাঁর গোটা জীবন ছিল বাংলার মানুষের জন্য উৎসর্গিত। বঙ্গবন্ধু শুধু পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ ডাকা হবে—এ জন্য দেশ স্বাধীন করেননি। এ দেশের মানুষের ভাগ্য বদলাতে চেয়েছিলেন তিনি। আর এর মাধ্যমেই তিনি সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, জন্মদিন নিয়ে বরাবরই অকৃত্রিম ছিলেন বঙ্গবন্ধু। তিনি নিজে জন্মদিন পালন করতেন না, অন্যদেরও পালন করতে নিরুৎসাহিত করতেন।
সামদানী ফকির আরও বলেন, অনন্যসাধারণ মানুষ ছিলেন বঙ্গবন্ধু। ব্যক্তিজীবনে তিনি যেমন কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, তেমনি রাজনৈতিক জীবনে ছিলেন দূরদর্শী নেতা। আর এ কারণেই তিনি কখনো বঙ্গবন্ধু, বিশ্ববন্ধু, আবার কখনো রাজনীতির কবি উপাধি পেয়েছেন।
ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব বলেন, শিশুদের স্নেহ ও তাদের অধিকার নিয়ে বরাবরই সচেতন ছিলেন বঙ্গবন্ধু। তিনি বলতেন, এমন একটা দেশ গড়তে হবে, যেখানে কোমল শিশুরা নিরাপদভাবে গড়ে উঠবে। এ কারণেই তিনি স্বাধীনতা-পরবর্তী সময়ে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় একযোগে জাতীয়করণ করেছিলেন।
অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে লেখা গান, কবিতা আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

টাঙ্গাইলের সখীপুরে সড়ক থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আউয়াল শফী উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য ক
৪ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে সজল মালি (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেট সেবা (ওয়াইফাই) সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. কামাল বিশ্বাস (৪৩) নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার খাসের হাট বাজারসংলগ্ন পাটোয়ারী কান্দি গোঁজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, ভোরে ফ্লাইওভারের ওপর ধোলাই পাড় টনি টাওয়ারের সামনে কোনো এক যানবাহনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
১ ঘণ্টা আগে