হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ৯ বিচারপতি শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাঁদের শপথবাক্য পাঠ করান। এ সময় ৯ বিচারপতির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
শপথ নেওয়া বিচারপতিরা হলেন—বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক।
২০১৯ সালের ২০ অক্টোবর এই ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। দুই বছর পর গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশে তাঁদের স্থায়ী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনায় পিকআপে থাকা সাতটি গরুও মারা গেছে। সোমবার বিকেলে সুখিয়া বাজার সংলগ্ন এগারসিন্দুর হিমাগার এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি পিছিয়ে আগামী বুধবার দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই তারিখ ধার্য করেন..
৭ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাতে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন।
১০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বিদেশি পিস্তল, গুলিসহ চার যুবককে আটক করেছে র্যাব ১২ সিপিসি-২ পাবনা ক্যাম্প সদস্যরা। আজ সোমবার ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১১ মিনিট আগে