
ফরিদপুরের সালথায় স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় এক নববধূকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ নববধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গতকাল বুধবার সন্ধ্যায় সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আহত গৃহবধূর পরিবার জানায়, পূর্ব ফুলবাড়ীয়া গ্রামের দুলাল শেখের ছেলে নিশাত শেখের (২১) সঙ্গে মাঝারদিয়া ইউনিয়নের চান্দাখোলা গ্রামের সিদ্দিক সরদারের মেয়ে মোরশেদা খানমের (১৯) মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। গত ৯ এপ্রিল তারা নিজেরাই বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন নিশাত।
তাঁরা আরও জানান, গতকাল বুধবার স্ত্রীর স্বীকৃতির দাবিতে মোরশেদা স্বামীর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। এ সময় শ্বশুরবাড়ির সদস্যরা নববধূকে হাতুড়িপেটা করে গুরুতর জখম করেন। মোরশেদার বড় বোন এ সময় ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মোরশেদাকে উদ্ধার করে।
মোরশেদা খানম বলেন, ‘নিশাতের সঙ্গে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয়। ৯ মাস তাঁর সঙ্গে আমার প্রেম চলছিল। আমাদের বাড়িতে সে নিয়মিত যাতায়াত করত। ৯ এপ্রিল নিশাতের সম্মতিতে আমাদের বাড়িতে বিয়ে করি। পরদিন সকালে পালিয়ে চলে আসে। এরপর এক সপ্তাহ পার হয়ে গেলেও আমার বা আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি।’
মোরশেদা খানম বলেন, ‘গতকাল আমি আমার স্বামীর বাড়িতে চলে আসি। কিন্তু আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করে।’
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, ৯৯৯-এ কল পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে