
রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় নব্য জেএমবির সাত সদস্যকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২২৯ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।
রায়ে বলা হয়েছে, ‘আলোচ্য হত্যাকাণ্ডের নির্মমতা, নৃশংসতা, ঘটনার সময় ঘটনাস্থলে সন্ত্রাসীদের সামগ্রিক নিষ্ঠুর আচরণ এবং এ ঘটনার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া— বিবেচনায় নিয়ে আসামিদের প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হলে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আমরা মনে করি।’
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন— রাকিবুল হাসান ওরফে রিগ্যান, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, হাদিসুর রহমান, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশীদ ওরফে রিপন ও শরিফুল ইসলাম খালেদ।
ডেথ রেফারেন্স এবং আসামিদের করা আপিল ও জেল আপিলের শুনানি শেষে ২০২৩ সালের ১০ অক্টোবর হাইকোর্ট ওই রায় দেন। বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।
২০১৬ সালের ১ জুলাই রাতে হোলি আর্টিজান বেকারিতে নৃশংস ও নির্মম জঙ্গি হামলা হয়। সেখানে কুপিয়ে ও গুলি করে বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। নিহতদের মধ্যে ইতালির নাগরিক নয়জন, জাপানের সাতজন, ভারতের একজন ও বাংলাদেশি তিনজন ছিলেন। সেখানে অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমা হামলায় নিহত হন পুলিশের দুই কর্মকর্তা।
হোলি আর্টিজান বেকারিতে ওই হামলার মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর নব্য জেএমবির সাত সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। পরে মামলার নথিপত্র পাঠানো হয় হাইকোর্টে। অন্যদিকে আপিল ও জেল আপিল করেন আসামিরা।

শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগর এলাকায় নদের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুরে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১১ মিনিট আগে
হাউজিং ব্যবসার নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
১৫ মিনিট আগে
আউশ ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। এখন আমন ধান রোপণের প্রস্তুতিতে ব্যস্ত নওগাঁর বদলগাছী উপজেলার কৃষকেরা। এরই মধ্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে বিভিন্ন ডিলারের দোকানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়েছেন তাঁরা। এক দোকানে ইউরিয়া পাওয়া গেলেও মিলছে না ডিএপি বা এমওপি।
২১ মিনিট আগে