
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের এক্সটেনশন ভবনে আগুন লেগেছে। আজ সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পাশে থাকা একটি দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা যায়।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘হলের পাশের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জেনেছি। পরে বিস্তারিত জানা যাবে।’
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় হঠাৎ করেই হলের এক্সটেনশন থেকে বিকট শব্দ শোনা যায় এবং এরপরই আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া এই অঞ্চলের মানুষের দাবি, তাঁদের জীবন ও জীবিকা রক্ষা করতে এসব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রতিনিধির হাতে দেওয়া হোক।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মেহেদী হাসান শুভ খান (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, সেখানে মারামারি হয়েছে, তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মাওলানা নুরুল আমিন (৫১)। তিনি পেশায় একজন ইমাম ও খতিব। নির্বাচনে জয়ের মধ্য দিয়ে মসজিদের মিম্বার থেকে এবার জাতীয় সংসদে যাচ্ছেন তিনি।
২ ঘণ্টা আগে