
আগামী ২৫ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সপ্তাহে ঢাকা-শারজাহ রুটে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ঢাকা-শারজাহ রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।
তাহেরা খন্দকার বলেন, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বিজি-৫১ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ছেড়ে যাবে। আর শারজাহ পৌঁছাবে স্থানীয় সময় রাত ২টা ১৫ মিনিটে। আবার ফ্লাইট বিজি-১৫২ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও রোববার শারজাহ থেকে ভোর ৪টায় ছেড়ে এসে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে। পরে ওই ফ্লাইট চট্টগ্রাম থেকে ছেড়ে আসবে সকাল ১১টা ৪৫ মিনিটে। ঢাকায় পৌঁছাবে দুপুর সাড়ে ১২টায়।’
তাহেরা খন্দকার জানান, ঢাকা-শারজাহ রুটের ফ্লাইটের টিকিট বাংলাদেশ বিমানের মতিঝিল বলাকা চত্বরের প্রধান কার্যালয়ের সেলস সেন্টারসহ দেশের যে কোনো সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এ ছাড়া মোবাইল নম্বর-+ ৮৮০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০, এক্সটেনশন ২১৩৫ / ২১৩৬, বিমান কল সেন্টার + ৮৮০১৯৯০৯৯৭৯৯৭ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয় করা যাবে।
এ ছাড়া ওই রুটে চলাচলকারী যাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা পূর্বে ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে বলেও জানান হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে