সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ চারজনের আর্থিক অনিয়ম অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান দুদক চেয়ারম্যানের কাছে এই আবেদন করেন।
হাছান মাহমুদ ছাড়া অপর তিনজন হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন, তাঁর স্ত্রী এবং সাবেক ডিআইজি প্রলয় কুমার।
দুদক চেয়ারম্যানের কাছে দেওয়া সালাহ উদ্দিন রিগ্যানের চিঠিতে উল্লেখ করা হয়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন।
অন্যদিকে সাঈদ খোকন এবং তাঁর স্ত্রীর নামে ২৩৮ কোটি টাকা অর্জন ও পাচারের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর এসেছে তা অনুসন্ধান করতে বলা হয় সুপ্রিম কোর্টের আইনজীবীর সেই চিঠিতে।
এছাড়া অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমারের চার দেশের ৬ শহরে বাড়ি করা এবং তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ এনে অনুসন্ধান, তদন্ত ও মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তিনি।
রিগ্যান তাঁর চিঠিতে উল্লেখ করেন, দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রে তাঁদের দুর্নীতির খবর প্রকাশের পরও দুদক তাঁদের অভিযোগ অনুসন্ধান না করায় দুদকের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে বলে মনে করেন তিনি।
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি টিম গঠন করে দুদক।

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং সরকারি খাদ্যশস্যের মজুত বাড়াতে ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান। জেলার পাঁচটি উপজেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হয়েছে।
১ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নে হামের প্রাদুর্ভাবের পর এবার কয়েকটি পাহাড়ি গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। স্থানীয় ফার্মেসিগুলোতে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দেওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৪ মিনিট আগে
আরিফুলের সহকর্মী কনস্টেবল আব্দুল লতিফ জানান, বেতার শাখার দোতলার একটি কক্ষে তাঁরা থাকতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আরিফুলকে তাঁর কক্ষের বিছানায় শুয়েছিলেন। আজ সকালে তাঁকে ওই কক্ষে দেখা যায়নি।
৭ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি চেয়ে এ বিষয়ক কোরআনের আয়াত সংসদে কার্যকরের দাবি জানিয়েছেন ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজা।
১২ মিনিট আগে