ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে নৌকার ব্যাজধারীরা। এ বিষয়ে হিরো আলম ফেসবুক লাইভে বলেন, ‘হামলার এ ঘটনা নিয়ে আমি ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি দেব।’
আজ সোমবার রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে ফেসবুক লাইভে এ কথা বলেন হিরো আলম। উপনির্বাচনের ভোট চলাকালে রাজধানীর বনানীতে হামলার শিকার হওয়ার পর তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন।
এ ছাড়া হিরো আলম বলেন, বর্তমান সরকারের অধীনে আর নির্বাচনে করা যাবে না।
নিজের ওপর হামলাকে পরিকল্পিত উল্লেখ করে হিরো আলম বলেন, কেন্দ্রে অবৈধ সিল মারার ঘটনায় বাধা দেওয়ায় তাঁর ওপর আক্রমণ হয়েছে। তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যানেরও ঘোষণাও দেন তিনি। হিরো আলম বলেন, ‘এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। সারা বিশ্ব দেখেছে আমাকে মারার দৃশ্য। যারা এ হামলা চালিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’
প্রায় ৭০ জন ইউটিউবার নিয়ে হিরো আলম ভোটকেন্দ্রে গেছে বলে নির্বাচন কমিশনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইসি নির্বাচন নিয়ে রাজনীতি করছে। যেখানে তিনজনের বেশি কেন্দ্রে ঢোকা যায় না, সেখানে ৭০ জন নিয়ে ঢোকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমন পরিবেশ হলে আর নির্বাচনের যাওয়ার কোনো ইচ্ছা নেই বলে উল্লেখ করেন তিনি।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
৮ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
১১ মিনিট আগে
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
১৩ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
১৭ মিনিট আগে