
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে ১০ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আজ শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুশলা বাজার কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে খবর পাই বাজারে আগুন লাগছে। এসে দেখি বেশির ভাগ দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে শরিফুল ফকিরের চায়ের দোকান, শহিদুল ফকিরের চায়ের দোকান, সাইয়াদুল শেখের মুদি দোকান, ওমর মৃধার ফলের দোকান, ইমরুল মোল্লার মুদি দোকান, কামরুল চৌধুরীর ফার্মেসি, আমিন চৌধুরীর চায়ের দোকান, কপিল বিশ্বাসের মোবাইলের দোকান, রিয়াজ চৌধুরীর মৎস্য অফিস, গোপাল শীলের সেলুনের দোকানসহ ১০ দোকান পুড়ে যায়। এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাংক ও এনজিও থেকে লোন এনে ব্যবসা করছিল। অগ্নিকাণ্ডে তাদের সবকিছু পুড়ে গেছে। এখন তাঁরা লোন পরিশোধ করবে কীভাবে? আমি সরকার ও বিত্তবানদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইয়াদুল শেখ বলেন, ‘আমি ব্যাংক ও এনজিও থেকে প্রায় আড়াই লাখ টাকার লোন নিয়ে এই মুদি দোকান করেছিলাম। আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন ব্যাংকে ও এনজিওর লোন পরিশোধ করব কীভাবে?’
কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে