
কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার বেলা ১১টা থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের চাষাঢ়া শহীদ মিনার ও প্রেসক্লাবের নিচে পৃথকভাবে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে এ দুটি গ্রুপ একত্র হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আন্দোলনকারীদের একটি অংশ চাষাঢ়া গোলচত্বর অবরোধ করে। আরেকটি অংশ শহরের প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। বিক্ষোভে অংশ নেন সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ আইন কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, আরপি সাহা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এদিকে, দুপুর ১২টায় চাষাঢ়া চত্বরে প্রবেশ করেন প্রায় অর্ধশত পুলিশ সদস্য। এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে দুয়োধ্বনি দেয় পুলিশ সদস্যদের। পুলিশ সদস্যরা নীরবে চাষাঢ়া সোনালি ব্যাংকের পাশের গলিতে অবস্থান নেন। একই সময়ে একজন অতিরিক্ত পুলিশ সুপার গাড়িযোগে এলে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেন ছাত্ররা।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে