বিশিষ্ট সাংবাদিক ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সার্বিক তত্ত্বাবধানে তাঁর মরদেহবাহী বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটটি বেলা ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশ সরকারের পক্ষে থেকে আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, সর্বস্তরের জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় গাফ্ফার চৌধুরীর মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হবে। পরে বিকেল সাড়ে ৫টায় তাঁর মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদুল গাফ্ফার চৌধুরীর অন্ত্যেষ্টিক্রিয়াসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় প্রেসক্লাব সার্বিক সহযোগিতা করছে।
গত ১৯ মে ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল গাফ্ফার চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
আবদুল গাফ্ফার চৌধুরীর জন্ম ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর, বরিশালের মেহেন্দীগঞ্জের উলানিয়া গ্রামে। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্কুলে পড়ার সময় কংগ্রেস নেতা দুর্গা মোহন সেন সম্পাদিত কংগ্রেস হিতৈষী পত্রিকায় কাজ শুরু করেন।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চা-শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ ও মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে মঞ্চস্থ হয়েছে পথনাটক ‘১৭০ টাকা’। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন পায়রা চত্বরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে নাটকটি...
৮ ঘণ্টা আগে
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে বিএনপি ও গণঅধিকার পরিষদ-সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। আজ শুক্রবার ভোট গণনা শেষে এই ফলাফল পাওয়া যায়।
৯ ঘণ্টা আগে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে দুজনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই মামলায় তিন দফা রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে। আহত শিশু-কিশোরদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৯ ঘণ্টা আগে