রাজধানীর কাকরাইল এলাকার এসএ পরিবহন ভবনের চারতলায় আগুন লেগেছে। আজ সোমবার সকাল ১০টায় লাগা আগুন নিয়ন্ত্রণে ১০টা ১৫ মিনিট থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টা ১০ মিনিটে আমরা কাকরাইলে এসএ পরিবহনের চারতলা ভবনে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায় ১০টা ১৫ মিনিটে। বর্তমানে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফরিদপুরের সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর হাত ও পায়ে থাকা বিভিন্ন চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি সনাতন ধর্মাবলম্বী...
৩২ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে একটি পরিত্যক্ত বাড়ির ঘরের তীরে (আড়ায়) গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইউছুফ আলী (৩২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পথচারীরা দুর্গন্ধ পেয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে মরদেহটি দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুরে জামাতার কুড়ালের আঘাতে সাহারা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শাহেদ বিশ্বাস (৪৪) ও তাঁর মা ও তৃতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহগুলো কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১০টার দিকে চারজনের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষের ভাড়া বাসায় পৌঁছায়। পরে আফসানা শারমীন ও আকরাম হোসেনের মরদেহ তাঁর শ্বশুরবাড়ি থানা পাড়ায় নেওয়া হয়।
১ ঘণ্টা আগে