রাজধানীর বঙ্গবাজার ও বর্ধিত অংশে পাঁচ ঘণ্টা ধরে আগুন জ্বলছে। সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসেরর সদস্যরা মিলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। বর্তমানে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করছে। আগুনে বঙ্গবাজারের সহস্রাধিক দোকান পুড়ে গেছে।
আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসে, ধীরে ধীরে ইউনিট বাড়িয়ে ৪৮টি করা হয়েছে। বিমানবাহিনীর হেলিকপ্টারে পানি দেওয়া হচ্ছে, তার পরও বেলা ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
১৮ মিনিট আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৪২ মিনিট আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
২ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
২ ঘণ্টা আগে