
রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে বেলা ৩টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার পাবলিক টয়লেটের পাশে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা সবুজ হাওলাদার ও ইসরাফিল জানান, যাত্রাবাড়ী চৌরাস্তার পাবলিক টয়লেটের পাশে ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁরা উদ্ধার করেন। পরে রিকশায় করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
তাঁরা স্থানীয় বাসিন্দাদের বরাতে জানান, চৌরাস্তায় এক নারীর কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ওই যুবককে পথচারীরা ধরে গণপিটুনি দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে সেখানে পড়ে থাকতে দেখা যায়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, গণপিটুনির খবর পেয়ে হাসপাতালে গিয়ে ওই যুবকের মরদেহ দেখতে পান। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাঁকে ভবঘুরে ও মাদকাসক্ত বলে মনে হয়েছে। তাঁর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।
এসআই রফিকুল ইসলাম আরও বলেন, হাসপাতাল ক্যাম্প থেকে ইসরাফিল (২৫) ও ভোলায় কর্মরত আনসার সদস্য সবুজ হাওলাদারকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের চালকল এলাকায় এ অবরোধ করেন তাঁরা। এ সময় সড়কের দুই দিকে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
৬ মিনিট আগে
বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলার মামলাসহ দুই মামলায় ফজলে খোদা বাবুল (৫১) নামে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বগুড়া শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরের তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।
৯ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে চার বছরের শিশুর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে শামীমা আক্তার নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে সোনার চেইন ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার মকিমপুর গ্রামে পীরগঞ্জ ফায়ার স্টেশনের কাছে পুষ্টি অফিসের সামনে এ ঘটনা...
১৩ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে সার মজুত করে রাখার দায়ে কুঞ্জ ট্রেডার্স নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড করা হয়।
১৮ মিনিট আগে