বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক ও ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
১২ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এই অভিযোগ করেছেন।
শাহাদাত হোসেন সেলিম বলেন, শনিবার বিকেল সোয়া তিনটার দিকে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে এহসানুল হুদাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়।
এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে ১২ দলীয় জোট। ওই সভায় যোগ দিতে এসেছিলেন জাতীয় দলের চেয়ারম্যান।
সভায় জোট নেতারা এহসানুল হুদাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর সন্ধান ও মুক্তি দাবি করেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি ইন হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এলাকায় পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
২৩ মিনিট আগে
রাজধানীর শাহজানপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাতে হাসপাতালে এই ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মারা যাওয়া কিশোরীর নাম মাহিমা (১৩)।
২৩ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম চট্টগ্রাম নগরের বায়েজিদ
৩১ মিনিট আগে