Ajker Patrika

হাসপাতাল থেকে ছাড়া পেল বৃষ্টি, জানে না বাবা-মা আর নেই 

ঢামেক প্রতিবেদক
হাসপাতাল থেকে ছাড়া পেল বৃষ্টি, জানে না বাবা-মা আর নেই 

রাজধানীর মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় মা-বাবা ও নানাকে হারানো শাকিরা আক্তার বৃষ্টি (৬) হাসপাতালে ছেড়েছে। তবে শিশুটি এখনো জানে না যে তার মা-বাবা আর বেঁচে নেই। আজ মঙ্গলবার দুপুরে মামা নজরুল ইসলামের সঙ্গে মাতুয়াইলের বাসায় চলে যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. শিশির কুমার ঘোষ বলেন, বৃষ্টি সুস্থ হয়ে গেছে। আজ তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তার বুকে আঘাত ছিল। কোনো  সমস্যা হলে হাসপাতালে আসার জন্য বলা হয়েছে। 

বৃষ্টির মামা নজরুল ইসলাম বলেন, সুস্থ হওয়ায় বৃষ্টিকে আজ ছাড়পত্র দিয়েছে চিকিৎসকেরা। আমরা এখন মাতুয়াইলের বাসায় যাচ্ছি। তবে এখনো মা-বাবা ও নানার মৃত্যুর খবর জানে না  বৃষ্টি। মাঝে মাঝে মায়ের কথা জিজ্ঞাসা করলে তাকে বলা হতো তার মা অসুস্থ নানিকে দেখভাল করছে। তার কাছে আসতে পারবে না। 

তিনি বলেন, হাসপাতালে ভর্তি থাকা কালীন অনেকবার মা ও নানির কাছে যেতে চাইতো। অনেক খেলার সামগ্রী দিয়ে তাকে ভুলিয়ে রাখা হতো। বৃষ্টিকে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। যদি বাসায় গিয়ে মা বাবাকে দেখতে চায়! তাহলে জি জবাব দেব। 

নজরুল ইসলাম আরও বলেন, আমার অসুস্থ মা সাহেদা বেগমকেও জানানো হয়নি বাবা বোন ও বোন জামাইয়ের মৃত্যুর সংবাদ। স্বামী, মেয়ে ও মেয়ের স্বামীর মৃত্যুর সংবাদ কীভাবে সহ্য করবে সে। 

হাসপাতালের ২০৩ নম্বর ওয়ার্ডের এক নার্সিং অফিসার বলেন, প্রথমে যখন বৃষ্টি আমাদের ওয়ার্ডে আসে। তখন খুবই অসুস্থ ছিল সে। এতটুকু বাচ্চা কি করে মা-বাবা ছাড়া থাকবে। আজ বৃষ্টির ছুটি হয়েছে। বাসায় গিয়ে বাবা-মাকে দেখতে না পেয়ে কি করবে সেটাই মনে মনে ভাবছি। 

এর আগে গত ২১ জানুয়ারি শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের ধাক্কায় প্রান হারিয়েছেন বৃষ্টির বাবা রিয়াজুল খান (৪০), মা শারমিন আক্তার (৩২) ও নানা আবদুর রহমান ব্যাপারী (৬০)। বৃষ্টিও তাদের সঙ্গে ছিল। ভাগ্যক্রমে বেঁচে যায় বৃষ্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত