
কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরের স্রোতের টানে ডুবতে থাকা দুই পর্যটককে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধার হওয়া দুই পর্যটক হলেন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাশিক (২৭) এবং কুড়িল বিশ্বরোড এলাকার বাসিন্দা মেজবাহ উদ্দিন তালুকদার (২৮)। বর্তমানে তাঁরা সুস্থ আছেন।
আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা।
নাদিয়া ফারজানা বলেন, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কুয়াকাটা সমুদ্রসৈকতে ঘুরতে যান দুই পর্যটক। তাঁরা আজ শনিবার দুপুর ১২টার দিকে গোসল করতে নামেন। কিন্তু সাঁতার না জানার কারণে সমুদ্রের প্রবল জোয়ারের টানে তাঁরা সাগরের কিনারা থেকে বেশ দূরে চলে যান। বিষয়টি কর্মরত ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ও সৈকতের স্বেচ্ছাসেবীদের নজরে আসে। ডুবতে থাকা দুই পর্যটক হাত উঁচিয়ে সাহায্য চাইতে থাকায় তাঁদের উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী লিটন, ফেরদৌস, রাব্বানী দ্রুত ওয়াটার বাইক দিয়ে তাঁদের উদ্ধার করেন। পরে তাঁদের আহত অবস্থায় তুলাতলি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
নাদিয়া ফারজানা আরও বলেন, হাসপাতালে ভর্তি করার পর দুই পর্যটকের অবস্থা ভালো। তাঁরা সুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। দ্রুত উদ্ধার করায় কর্তব্যরত ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানিয়েছে দুই পর্যটকের পরিবার।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে