
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় পল্লবীতে রুজুকৃত মামলায় মহিলা আওয়ামী লীগের পাঁচ নেত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা। গতকাল বৃহস্পতিবার রাতে পল্লবী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তাররা হলেন-পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন যুথি (৩৮), সাংগঠনিক সম্পাদক মোছা. রিতা আক্তার (৪০), সহসভাপতি নাজমা আক্তার সাথী (৩০), সহসাংগঠনিক সম্পাদক মোছা. খাদিজা বেগম (৩৪) ও কর্মী মোছা. বাবলী বেগম (৪৩)।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ পপুলার-২ ডায়াগনস্টিক সেন্টারের সামনে সরকার পতনের একদফা দাবিতে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন মো. আবিদ। আন্দোলনে দেশিয় অস্ত্র, পিস্তলসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমন করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আবিদের ডান চোখে গুলি লেগে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আবিদের ভাই জিন্নাত সাঈদী বাদী হয়ে গত ১২ নভেম্বর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।
থানা সূত্র আরও জানায়, এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আন্দোলনে হামলার ঘটনায় জড়িত বাবলী বেগম, সাবিনা ইয়াসমিন যুথি, রিতা আক্তার, নাজমা আক্তার সাথী ও খাদিজা বেগমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১১ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১২ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৫ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৩ মিনিট আগে